শিরোনাম
হাফসা আক্তার ,নেত্রকোনা : | ০৬:৫৫ পিএম, ২০২১-০৫-০৫
রাতের আঁধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নেত্রকোনার সর্বোচ্চ বিদ্যাপীঠ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের জমি থেকে অবৈধভাবে রাতের অন্ধকারে মাটি কেটে নেওয়ার অভিযোগ ওঠেছে। জেলা শহরের বারহাট্টা রোডের শেখ আবদুর রাজ্জাক গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গত রবিবার জেলা প্রশাসক বরাবরে এ ব্যাপারে অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, শহরের বারহাট্টা রোডের ও বাহিরচাপড়া এলাকার রফিকুল ইসলাম দুলাল, মো. সাদাব, মো. সাওম, মো. পাবেল আহমেদ, মো. সিফাতসহ স্থানীয় কিছু লোক বিশ্ববিদ্যালয়ের জমি থেকে রাতের অন্ধকারে ভেকু (মাটি কাটার মেশিন) দিয়ে মাটি কেটে তাদের পুকুর ভরাট করছে। সকলেই জেলা শহরের বারহাট্টা রোডের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কার্যালয়ের কানন গো, সার্ভেয়ার বিষয়টি সরেজমিনে তদন্ত করেন। এরপরও রাতের অন্ধকারে ওইসব ব্যক্তি ২-৩টি ভেকু দিয়ে গত ২০-২৫ দিন ধরে মাটি কেটে নিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক মো. সেলিম আহমেদ বলেন, বিশশ্ববিদ্যালয়ের অধিগ্রহণকৃত জমি থেকে স্থানীয় কিছু লোক মাটি কেটে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে। কেউ যদি বিশ্ববিদ্যালয়ের জমির মাটি কেটে নিয়ে যায়, তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited